শনিবার, জুলাই ২৫, ২০২৬

শেবাচিম হাসপাতলে রোগীর স্বজনের অটো চুরি, আটক চোর

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক সেবাগ্রহীতার অটোরিকশা চুরির সময় হাতেনাতে এক চোরকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরবর্তীতে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাটি ঘটে শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক পোনে একটার দিকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি গেট সংলগ্ন এলাকা থেকে এক সেবাগ্রহীতার অটোরিকশা কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্য। বিষয়টি তাৎক্ষণিক টের পান সেখানে দায়িত্বরত আনসার সদস্য মোঃ এনামুল-২, তিনি বিলম্বে না করে বিষয়টি হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ নাগর আলীকে অবগতি করেন।
সংবাদ পেয়ে প্লাটুন কমান্ডার (পিসি) নাগর আলী ও সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) বিশ্বজিৎ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে ক্ষিপ্রতার সাথে অভিযান চালিয়ে ওই চোরকে আটক করতে সক্ষম হন তারা।
আটককৃত চোরের নাম মোঃ ওবাইদুল মৃধা (২৬)। সে ঝালকাঠি জেলার রাজাপুর থানার করাপুর গ্রামের (পোস্ট: রাজাপুর) মোঃ হেমায়েত মৃধার ছেলে।
আটকের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত চোরকে উপস্থিত বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের টহল দলের কাছে সোপর্দ করা হয়। আনসার সদস্যদের এমন তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করেছেন হাসপাতালে আসা সাধারণ সেবাগ্রহীতা ও এলাকাবাসী।

আরো পড়ুন

ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত পিরোজপুর নতুন কমিটি ঘোষণা

জাকির ফরাজীঃ  ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *