রবিবার, নভেম্বর ২২, ২০২৬

মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। ঘটনাস্থান পুলিশের পরিদর্শন

ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে
ককটেল বিস্ফোরিত হয়। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে। সেটি থানায় নিয়ে নিস্ক্রিয় করা হয়।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপির নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: কামাল সরদার বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেছিলেন। শনিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটির বিস্ফোরণ ঘটে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী জানান, রাত দেড়টার দিকে ঐ এলাকায় একটি মোটরসাইকেল চলাচল করতে দেখেন এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণের শব্দ
শোনা যায়। বিএনপি নেতা মো: কামাল সরদার বলেন, জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই রাতের অন্ধকারে কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

গতকাল রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাস্থল মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত মিলেছে। উদ্ধারকৃত অবিস্ফোরিত ককটেলটি থানায় নিস্ক্রিয় করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

কাউখালীতে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুমন মঞ্জুর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল 

এস. এম. ইব্রাহীম, কাউখালী : দেশব্যাপী সন্ত্রাস,ভাঙচুর, নৈরাজ্য, অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *