সোমবার, আগস্ট ৩, ২০২৬

লালমোহনে চব্বিশ ঘণ্টায় ২০ আসামি গ্রেফতার

আজিম উদ্দিন খান লালমোহন।।

ভোলার লালমোহন উপজেলায় এক রাতেই ওয়ারেন্টভূক্ত ও বিভিন্ন মামলার ২০আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আলমগীর খলিফা (৫০), মোঃ সিরাজ খান (৪২), মোঃ জামাল বেপারী (৫৫), মোঃ জাহাঙ্গীর মোল্লা (৪৫), মোঃ বজলু মাতাব্বর (৪৫), মোঃ সবুজ (২৬), মোঃ নূরুল ইসলাম (৫৫), মোঃ সালাউদ্দিন (৪০), মোঃ নবী (৪০), মোঃ জসিম উদ্দিন (৩৪), মোঃ রতন (৩০), মোঃ মনজু (৪২), মোঃ সিদ্দিক (৩৯), মোঃ ইব্রাহিম (৫৫), মোঃ জাকির (৫০), মোঃ রাশেদ (২৪), মোঃ মহিউদ্দিন (২৪), মোঃ শরিফ খলিফা (৩৫), মোঃ ইউসুফ (২৭) এবং মোঃ জিসান (১৭)।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, এসব ব্যক্তিরা ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার আসামি। আমাদের নিয়মিত কাজের অংশহিসেবে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *