মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
rajapur
rajapur

রাজাপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আসাদুজ্জামান আরেফিন, রাজাপুর প্রতিনিধি ‍॥
ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরাতন জেলখানা রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজাপুর উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝালকাঠি জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান।
সংগঠনের উপজেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক মসিউর রহমান, উপদেষ্টা সদস্য মাওলানা আবু বকর মো: সিদ্দিক, ডা: হেমায়েত উদ্দিন, জেলা সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও রাজাপুর উপজেলার প্রধান উপদেষ্টা মো: কবির হোসেন প্রমূখ।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী দু’বছরের জন্য পূর্নরায় সাইদুর রহমানকে সভাপতি ও জহির আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট রাজাপুর উপজেলা কমিটি গঠন করে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *