বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
vola
vola

তজুমদ্দিনে গোল্ডকাপ নাইট শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

বিশেষ প্রতিবেদক॥

ভোলার তজুমদ্দিনে “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম নাইট গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট” উদ্বোধন করা হয়েছে ।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদল ও মহাজন ক্রিয়া পরিষদের আয়োজনে উপজেলার কালিবাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন, তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়ক ফখরে আজম পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে ফখরে আজম পলাশ বলেন, দেশের নতুন প্রজন্মকে মাদক ও অন্যান্য অসামাজিক কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই, সুন্দর সমাজ গড়তে ও বিভিন্ন সামাজিক কাজ করতে তরুণদের এগিয়ে আসতে হবে। এতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন তিনি।

চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক বশির উল্লাহ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক এম.এ হালিম, উপজেলা যুবদল নেতা ও ক্রিয়াসংস্থার সদস্য জাবেদ হোসেন দীপু,মোঃ আল আমিন, তজুমদ্দিন উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক শাহীন আলম অভি, মোঃ হুমায়ুন, সোহেল তানভীর, শাহরিয়ার সেজান, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব, নির্বাহী সদস্য রাজু মাহমুদ, প্রেসক্লাব সদস্য সাইফুল ইসলাম সাকিব প্রমূখ।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *