মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
muladi-মুলাদী
muladi-মুলাদী

মুলাদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

ভূঁইয়া কামাল, মুলাদী  প্রতিনিধি ॥

বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের বিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: মতিয়া বেগমের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তিনি গত ২১ ডিসেম্বর শনিবার সকালে বিদ্যালয়ের ৪২৮ কেজি বই বিক্রি করেদেন। বিদ্যালয়ের বেশি শিক্ষার্থী দেখিয়ে অতিরিক্ত বইয়ের চাহিদা দিয়ে নেওয়া এসব নতুন বই কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক মো: ইউনুছ খান জানান, বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে প্রধান শিক্ষক শনিবার সকালে নিজে উপস্থিত থেকে ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রি করে দেন। গত দুই বছর বিদ্যালয়ে কম শিক্ষার্থী থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক শিক্ষার্থী বেশি দেখিয়ে অতিরিক্ত বইয়ের চাহিদ‍া দিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চাহিদা অনুসারে বিদ্যালয়ে বই দেওয়ায় এসব বই নতুনই রয়ে যায়।

বই ক্রেতা আশরাফুল সরদার বলেন, বিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল ফোনে ডেকে নিয়ে বিগত বছরের বই  বিক্রি হবে তা ক্রয়ের জন্য কথা বলেন।

পরে ১৫ টাকা কেজি দরে বিদ্যালয় থেকে ৪২৮ কেজি বই কেনা হয়েছে। এর মধ্যে পুরাতন
কোনো কাগজপত্র ছিলো না। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: মতিয়া বেগম বলেন, বিদ্যালয়ের বই বিক্রির বিষয়টি জানা নাই। তবে কিছু পুরাতন কাগজপত্র কেজি দরে বিক্রি করা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই রাখার জন্য জায়গা খালি করতে এজন্য পুরাতন কাগজপত্র বিক্রি করেছি।

শিক্ষক বিক্রি করতে পারেন না। অতিরিক্ত চাহিদা দিয়ে নেওয়া বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ না হলে শিক্ষা কার্যালয়ে ফেরৎ দিতে
হবে। আর বই পুরাতন হলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) এর সভায় সিদ্ধান্ত নিয়ে দরপত্রের মাধ্যমে বিক্রি করতে হবে সরকারি বই কেজি দরে বিক্রির বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

জ্বালানি মহাপরিকল্পনায় জাতীয় স্বার্থ ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, বিদেশি নির্ভরতা কমানো এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *