শনিবার, জুলাই ১১, ২০২৬

দুই বছরেও সংস্কার হয়নি গাবখান বাজার ব্রিজ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান বাজার ব্রিজটি দীর্ঘ দুই বছরেও সংস্কার না হওয়ায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ব্রিজটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন কয়েকটি ইউনিয়ন ও পাশ্ববর্তী কাউখালী উপজেলার কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয়রা জানিয়েছে, প্রায় দুই বছর আগে ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে পড়ে। এরপর থেকে ধীরে ধীরে ব্রিজটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং একাধিক স্থানে রড বের হয়ে গেছে। এতে ব্রিজটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে।গুত্বপূর্ণ এই সড়কটি ঝালকাঠি শহরের সঙ্গে শেখেরহাট ইউনিয়ন ও কাউখালী উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম।

প্রতিদিন এই পথে স্কুল, কলেজ ও মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচল করেন।পাশাপাশি ভারী যানবাহনও নিয়মিত চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে। গাবখান এলাকার সমাজসেবক মো. বাদল বলেন, “রেলিং ভেঙে যাওয়ার পর থেকে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতে ব্রিজ পারাপারে চরম ভোগান্তি পোহাতে হয়। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” এই সড়ক দিয়ে যাতায়াতকারী এক পল্লী চিকিৎসক জানান, প্রতিদিন এই ব্রিজ দিয়ে ঝালকাঠি থেকে শেখেরহাটের বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। তিনি বলেন, “ব্রিজ পার হওয়ার সময় সবসময় আতঙ্ক কাজ করে। দ্রুত সংস্কার হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।” শেখেরহাট ইউনিয়নের বাসিন্দা

মো. জুয়েল বলেন, “এটি দুই উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। প্রতিদিন ভারী যানবাহন চলাচল করে। ব্রিজটি ভেঙে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।” স্থানীয়দের অভিযোগ একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত ব্রিজটি সংস্কার বা পুননির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরো পড়ুন

গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *