সোমবার, আগস্ট ৩, ২০২৬
kathalia
kathalia

কাঠালিয়ায় ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

আ: রহিম, কাঠালিয়া:

জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই শ্রোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে ঝালকাঠির কাঠালিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আনোদলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।
আজ ১১ জানুয়ারি শনিবার সকালে কাঠালিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্তর থেকে কার্যক্রম শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামুল্যে সুচিকৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।
লিফলেট বিতরণের সময় জাতীয় নাগরিক কমিটির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়কর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারের প্রতিশ্রুতিমতে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করাসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আনোদলনের নেতাকর্মীরা।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *