বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন 

জাহাঙ্গীর আলম, ঝালকাঠি
পিলখানা ট্রাজেডির ঘটনায় তৎকালীন বিডিয়ার সদস্যদের চাকরিতে পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তি ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের  জোর বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ ‘ ঝালকাঠি জেলা শাখার ব্যানারে চাকুরিচ্যুত বিডআর সদস্যরা এবং তাদের পরিবারের স্বজনরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, ডিএডি সাখাওয়াত হোসেন, হাবিলদার গিয়াস উদ্দিন, নায়েক জাহাঙ্গীর হোসেন ও বিডিআরের সন্তান জেসমিন আক্তার সহ অনেকে।
মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে বিডিআর বিদ্রোহের নাটক জানানো হয়। সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ সৈনিকদের চাকুরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও নিরাপদ যে সকল বিডিআর সদস্য জেলবন্দী আছেন তাদের মুক্তিরও দাবি করেন বক্তারা।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *