শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
barisal
barisal

বরিশালে শ্রমিক কল্যান ফেডারেশন‘র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ২৭ জানুয়ারি সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বরিশাল কোতয়ালী থানার আয়োজনে প্রায় শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর মাহমুদ হোসেন দুলাল, বরিশাল মহানগর জামায়াতের কর্ম পরিষদ ও সূরা সদস্য মোঃ শামীম কবির, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অবসর ডাঃ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যান ফেডারেশনের বরিশাল কোতয়ালী থানা সভাপতি মাহমুদুল হাসান কামাল। আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি মোঃ সেলিম হাওলাদার, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মোঃ বেলাল হোসেন, নুরুল ইসলাম সম্রাট, ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ হান্নান তালুকদার, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *