সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

বরিশালে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
২৩ জুন সোমবার বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের দুটি বিদ্যালয়ের ৬০০ জন শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়।
স্কুল দুটি হচ্ছে- নব আদর্শ উচ্চবিদ্যালয় ও পি.আর.সি ইনস্টিটিউশন।
চলমান অতিবৃষ্টি ও বর্ষা মৌসুমে কোমলমতি শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন ও কাশিপুর ইউনিয়ন পরিষদের এই প্রচেষ্টা অন্যান্য ইউনিয়নেও অব্যাহত থাকবে।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান ও কাশিপুর ইউনিয়নের প্রশাসক চৌধুরী মোহাম্মদ শওকত হোসেন এসময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বায়েজিদ (২৮) নামের এক যুবকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *