রবিবার, মার্চ ১৫, ২০২৬

লালমোহনে ব্যবসায়ী ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

আজিম উদ্দিন খান লালমোহন (ভোলা): ভোলার লালমোহন উপজেলায়জামায়াতে ইসলামী সমর্থিত ব্যবসায়ী ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে লালমোহন পৌরসভা কার্যালয়ে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক পক্ষ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা ফোরামের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী সোলাইমান জমাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি এএইচএম অলিউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- এই ফাউন্ডেশন শুধু একটি নাম নয় বরং এটি একটি চেতনার প্রতীক।

যার মাধ্যমে ব্যবসায়ীরা সমাজের একতা, দায়িত্ববোধ ও সহযোগিতার স্বাক্ষর বহন করেন। কারণ ব্যবসায়ীরা সমাজের চালিকাশক্তি। আমরা শুধু পণ্য বা সেবাই দেই না, আমরা কর্মসংস্থানও তৈরি করি। আমরা সমাজকেও এগিয়ে নেই, দেশের অর্থনীতির চাকা সচল রাখি। এ ছাড়াও অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল হক, উপদেষ্ঠা অধ্যাপক মাওলানা মো. রুহুল আমিন, পৌরসভার উপদেষ্টা কাজী সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

​বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ঈদ উপহার বিতরণ

​নিজেস্ব প্রতিবেদকঃ  বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের ৮৭তম আসর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *