শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার!  

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৩৮) গত ১২ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা তার সন্ধান পেতে সহায়তা কামনা করেছেন। নিখোঁজ রফিকুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ। গত ১২ আগস্ট বরিশালের বেলতলা খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পুলিশ কাজ করছে। তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। অতি দ্রুত তার সন্ধান পাওয়ার বিষয়ে পুলিশ আশাবাদী।
নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান পেলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর গ্র্যান্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *