রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয়েছে Career Counselling and Motivation শীর্ষক এক সেমিনার।

বরিশাল ব্যুরো ও ববি সংবাদদাতা।।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের আয়োজনে ০৩ জুলাই ২০২৫ তারিখে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক সুজন চন্দ্র পাল এফসিএ এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রার ড. মোঃ মুহসিন উদ্দীন, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের যুগ্ম-পরিচালক মোঃ মাহমুদুর রহমান। সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *