সোমবার, আগস্ট ৩, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের শয্যাপাশে মাওলানা আব্দুল জব্বার

নিজস্ব প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা ও বাবুগঞ্জের রাজগুরু দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা রুহুল আমিন বুধবার (২ জুলাই) হিজলা থেকে বরিশাল যাওয়ার পথে মুলাদীর নবাবের হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও জেলা ইউনিট সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *