রবিবার, মার্চ ১৫, ২০২৬

ঝালকাঠী-নলছিটি আসনে জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করীমের জনসংযোগ

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।

ঝালকাঠী-২ (সদর ও নলছিটি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করীম নির্বাচনী জনসংযোগ কার্যক্রম করেন। শনিবার (২৮অক্টোবর) রাতে তিনি নলছিটি পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

জনসংযোগকালে শেখ নেয়ামুল করীম বলেন, “আমার লক্ষ্য হচ্ছে ঝালকাঠী-নলছিটি অঞ্চলে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের উন্নয়ন ঘটানো। মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসাই তার নির্বাচনী শক্তি। আমরা একটি শান্তিপূর্ণ, উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চাই,”।

জনসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী , জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

শেখ নেয়ামুল করিম একজন তরুণ, শিক্ষিত ও আদর্শবান প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

আগামী দিনগুলোতে তিনি নলছিটি উপজেলার শহরে, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার কার্যক্রম জোরদার করবেন বলে জানা গেছে।

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *