বুধবার, আগস্ট ৫, ২০২৬

ছাত্র আন্দোলনে শহীদের খোঁজখবর নিতে পরিবারের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা

বাবুগঞ্জ প্রতিনিধি।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের খোঁজখবন নিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদি গ্রামের ফয়সাল হোসেন শান্ত ও মানিককাঠি গ্রামের মোঃ রাকিবের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।

শনিবার (৫ জুলাই) বিকালে শহীদদের বাড়িতে গিয়ে কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নেন।

এ সময় উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আ,জ,ম শামসুল আলম, নিহত রাকিব এর বাবা আলমগীর হোসেন , তার ভাই আবুল কালাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করেন এবং সরকার তাদের পাশে থাকবে বলে জানান ইউএনও ফারুক আহমেদ ।

উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্রআন্দলন অবস্থায় গত বছর গুলিতে চট্টগ্রামের এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ শান্ত ও ঢাকায় নিহত হন রাকিব।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *