রবিবার, মার্চ ১৫, ২০২৬
oplus_0

কলাপাড়ায় ১৯১০ প্যাকেট নকল ব্যান্ডরোল সংবলিত কিং সিগারেট জব্দ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি।।

কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ১৯১০ প্যাকেট কিং সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করেছে সেনাবাহিনী। রবিবার (৭ জুলাই) রাতে কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে এ সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করা হয়। পরে দিলীপ কুমার পাল (৩৯) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড প্রদান করেন। পরে জব্দকৃত ১৯১০ প্যাকেট সিগারেট পুড়িয়ে ফেলা হয়। এসময় পায়রা আর্মি ক্যাম্প এর কমান্ডার ক্যাপ্টেন শুভ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ দন্ড কার্যকর করা হয়। বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে এই নকল ব্যান্ডরোল সংবলিত সিগারেট বাজারজাত করে আসছিল।

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *