রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বরিশালের হিজলায় ইয়াবা সহ আটক-২

হিজলা প্রতিনিধি।। 

বরিশালের হিজলা উপজেলার, গুয়াবাড়িয়া ইউনিয়ন থেকে শওকত আলী রাঢ়ীর ছেলে রুবেল রাঢ়ী, আহাম্মদ আলী মাষ্টারের ছেলে মোঃ ছায়েম নামে ২জনকে ইয়াবা সহ আটক করেছে হিজলা থানা পুলিশ।

হিজলা থানা সুত্রে জানা যায়, রাত্রি কালীন ডিউটি করার সময়ে এসআই মাহমুদুল, এএসআই সুজন দে, মাহাবুব, ও সবুর এর নেতৃত্বে গুয়াবাড়িয়া ব্রীজের উপর থেকে গতকাল রাত ১২:১৫ টায় ইয়াবা সহ তাদেরকে আটক করে হিজলা থানায় নিয়ে আসা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, তারা ইয়াবা সেবনের উদ্দেশ্যে ঐ স্থানে অবস্থান করছিল। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *