শুক্রবার, জুন ১৯, ২০২৬

হিজলার ক্ষুদ্র ব্যবসায়ী শাহজাহানকে দেখতে হাসপাতালে মাওলানা আবদুল জব্বার

মোহাম্মদ ইউসুফ নিজস্ব প্রতিবেদক।।

হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী শাহজাহানকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে তাকে দেখতে গিয়ে তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় তার সাথে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোগী শাহজাহান হার্নিয়া রোগে ভুগছিলেন, গতকাল ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে অপরাশেনের জন্য ভর্তি হয়েছেন। হাসপাতালে দেখতে গিয়ে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন মাওলানা আবদুল জব্বার। তাছাড়াও শাহজাহানকে চিকিৎসা ব্যয়ে সহযোগিতা করেন তিনি।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *