বুধবার, আগস্ট ৫, ২০২৬

হিজলায় নৌ-পুলিশের অভিযানে ৩জেলে আটক

কাজল দে হিজলা প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে বিশেষ অভিযানে ৩জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও প্রায় ১৭০মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জানা যায় ১৮আগষ্ট (সোমবার) সরকারি নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের এর নির্দেশে এএসআই শংকর চন্দ্র শীল এর নেতৃত্বে একটি চৌকস টিম দুপুর থেকে অভিযান পরিচালনা করেন।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ৩জন জেলেকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *