বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

মেহেন্দিগঞ্জের বিভিন্ন জায়গায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ৩য় শাহাদাত বার্ষিকী পালিত

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ:  মেহেন্দিগঞ্জ  আব্দুল্লাহপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে।
পৌর শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন। ​
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, পৌর আমীর মাওলানা আমানুল্লাহ বাকের, নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরে রাব্বি নাঈম, ছাত্রশিবির উপজেলা সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমুখ।
দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ শফিকুল ইসলাম।
এছাড়াও উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বুড়ির পুল বাজার এলাকায় আল্লামা সাঈদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা আল্লামা সাঈদী (রহ.)-এর কর্মময় জীবন, ইসলামী দাওয়াত ও দ্বীনের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নজরুল বর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজেনে মাদরাসা ও কলেজ পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *