সোমবার, আগস্ট ৩, ২০২৬

হিজলায় স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

কাজল দে,হিজলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিজলায় দিনভর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।।

আজ ২১ আগষ্ট, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দ‌লের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গনে দিনভরব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন নেতাকর্মীরা।

এদিকে প‌রিস্কার-প‌রিচ্ছন্নতা শে‌ষে হাসপাতা‌লের ওয়ার্ড প‌রিদর্শন ক‌রে রোগী ও তা‌দের স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন উপজেলা স্বেচ্ছা‌সেবক দলের নেতা কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান জামান খাঁন সজল, সদস্য সচিব মোঃ দুলাল সরদার, যুগ্ম আহবায়ক আল আমিন মৃধা, শামীম আলম স্বপন, মোঃ নোমানুর রহমান, মোঃ হাবিবুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *