বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বিএমসি পরিচালিত সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স প্রথম ব্যাচ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : ‘পেশাদার গণমাধ্যম তৈরির অঙ্গীকার’ নিয়ে পথচলা বরিশাল মিডিয়া করপোরেশনের (বিএমসি) সাংবাদিকতা প্রশিক্ষণ প্রথম ব্যাচ সম্পন্ন হয়েছে। শুক্রবার দৈনিক বাংলাদেশ বাণী কার্যালয়ে প্রথম ব্যাচের সমাপনী ক্লাস শেষে কোর্স সফলভাবে সম্পন্নকারীদের হাতে সনদ ও বিভিন্ন মিডিয়ার নিয়োগপত্র তুলে দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ।

বরিশাল মিডিয়া করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দীনের পরিচালনায় প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের মতামত তুলে ধরেন।পিরোজপুর শহর থেকে প্রতি শুক্রবার বরিশাল নগরীতে এসে সাংবাদিকতা কোর্সে নিয়মিত প্রশিক্ষণগ্রহণকারী শিক্ষার্থী জাকির ফরাজী বলেন, আমি প্রশিক্ষণের সবগুলো ক্লাস ও অ্যাসাইনমেন্ট যথারীতি কভার করেছি। প্রশিক্ষণ শুরু করার দু’মাসের মধ্যেই আমি ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভারের পিরোজপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছি।

কাউখালী উপজেলা থেকে বরিশালে এসে নিয়মিত সব ক্লাসে অংশ নেয়া আরেক শিক্ষার্থী এস. এম ইব্রাহীম বলেন, আমি লেখালেখির কিছুই বুজতাম না, প্রশিক্ষণে অংশগ্রহণ করে আমার লেখালেখির অবারিত জগত প্রসারিত হয়েছে। আমি ইতোমধ্যেই বরিশালের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছি। আশা করি কয়েক মাসের মধ্যেই জাতীয় পত্রিকায় কাজ করার সুযোগ পাবো।

পটুয়াখালী থেকে আসা শিক্ষার্থী মনজুর মোর্শেদ তুহিন বলেন, আমি আগে বেসিক জার্নালিজমে সংযুক্ত ছিলাম, প্রশিক্ষণের পর এখন আমার অনুসন্ধানী সাংবাদিকতার চোখ খুলে গেছে। ইতোমধ্যে আমার করা গলাচিপা উপজেলার একটি অনুসন্ধানী প্রতিবেদন পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

‎সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ ও সমাজ পরিবর্তনে দক্ষ সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত অপরিসীম। আযাদ আলাউদ্দীন এর মতো তৃণমূল থেকে উঠে আসা অভিজ্ঞ সম্পাদক ও মেন্টরের দিকনির্দেশনায় পরিচালিত তিনমাসের এই সাংবাদিকতা প্রশিক্ষণ বরিশালের গণমাধ্যম অঙ্গনে নতুন ও দক্ষ একদল সাংবাদিক তৈরিতে বিশেষ অবদান রাখবে।

‎প্রশিক্ষণ গ্রহণকারী নবীন সাংবাদিকরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, বরিশাল মিডিয়া কর্পোরেশনের এই সাংবাদিকতা প্রশিক্ষণে আমরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পেরেছি। দীর্ঘ ও কঠোর এই প্রশিক্ষণ যাত্রায় যারা আমাদের পরম যত্ন ও ধৈর্যের সাথে শিখিয়েছেন, ঢাকা ও বরিশালের সেই সকল শ্রদ্ধেয় প্রশিক্ষকবৃন্দের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা।

আরো পড়ুন

আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মো. আক্তারুজ্জামান, আগৈলঝাড়াঃ বরিশালের আগৈলঝাড়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *