নিজস্ব প্রতিবেদক : ভোলা চরফ্যাশন রুটে নাইটকোচ বাস থামিয়ে এক সংবাদকর্মীর ওপর হামলা করেছে একদল সন্ত্রাসী । এতে সাংবাদিক শামীম খান সন্ত্রাসীদের হাতে ব্যাপকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় সংবাদ কর্মী শামীম খান থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন। সাংবাদিক শামীম খান অভিযোগ করে বলেন, তিনি দৈনিক আজকের ভোলা পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার দৈনিকটির প্রতিনিধি …
আরো পড়ুনবরিশাল বিভাগ
কাশিপুর বাজারে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানার কাশিপুর বাজারের পোস্ট অফিসের সামনে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের (বরিশাল মেট্রো-ট ১১-০২৩১) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক …
আরো পড়ুন৭৮ লাখ টাকার নতুন সড়ক, হাতের খোঁচায় উঠে আসছে কার্পেটিং
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রায় ৭৮ লাখ টাকার একটি সড়ক সংস্কার প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই নতুন কার্পেটিং হাতের স্পর্শেই উঠে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা যায়, বাহেরচর বাজার থেকে নেতা বাজার হয়ে নাদু প্যাদা বাড়ি পর্যন্ত ৩ দশমিক ৫১ কিলোমিটার সড়কের সংস্কারকাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি …
আরো পড়ুনগৌরনদীতে গৃহকর্তার চোখে খোচা দিয়ে পালালো চোর
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তালুকদার গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপূর্বে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই …
আরো পড়ুনমেহেন্দীগঞ্জে ১৩ গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দীগঞ্জে আধা কেজি গাঁজা ও ১৩টি গাঁজা গাছসহ শামীম রাড়ী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শামীম রাড়ী ওই গ্রামের শফিজল রাড়ীর ছেলে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন …
আরো পড়ুনপিরোজপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাঁধন মীরা (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. বাঁধন মীরা (২০) ভান্ডারিয়া উপজেলার তেওরীপুর ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. বাদশা মীরার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের …
আরো পড়ুনবরগুনায় অতিরিক্ত তেল ভরতে গিয়ে মোটরসাইকেলে আগুন, দৌড়ে পালালেন চালক
বরগুনা প্রতিনিধি : বরগুনায় একটি মোটরসাইকেলে অতিরিক্ত পেট্রোল ভরতে গিয়ে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যান। অগ্নিকাণ্ডে মোটরসাইকেলটি ভস্মীভূত হয়েছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুড়ে যাওয়া মোটরসাইকেলটি পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা পৌর শহরের সদর রোডের পশ্চিম বরগুনা এলাকায় বরগুনা ট্রেডার্স নামে একটি তেল বিক্রির …
আরো পড়ুনজনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ বছর যাবত নানান কার্যক্রমের মধ্য দিয়ে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকছেন অধ্যাপক ফিরোজ আলম। পৌরসভার ৭নং ওয়ার্ডে তার বাসা। যদিও স্থায়ী নিবাস রয়েছে পাদ্রিশিবপুরে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস পেরিয়ে তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির। দেউড়ি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক ফিরোজ আলম। ইতিমধ্যে জামায়াতের পক্ষ থেকে তাকে বাকেরগঞ্জ পৌর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা …
আরো পড়ুনবরিশালে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, ২৪ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জে মৎস্য কার্যালয়ের আভিযানিক দলের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। নদীতে অভিযান পরিচালনার উদ্দেশ্যে যাওয়ার পথে সংঘটিত এ হামলায় মৎস্য দফতরের তিন কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার স্টিমারঘাট সংলগ্ন নির্মাণাধীন স্টেডিয়ামের পূর্ব পাশে লঞ্চঘাট-পাতারহাট প্রধান সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন মৎস্য কার্যালয়ের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট …
আরো পড়ুনবাবুগঞ্জে আগুনে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর
নিজস্ব প্রতিদবেদক : বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের সেমিপাকা ১০টি ঘর। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন জানান, সারিবদ্ধভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রামমোহনের ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।