শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

গণভোটের রায়ের অবমূল্যায়ন হলে জনগণ আবার রাস্তায় নেমে আসবে- অ্যাডভোকেট হেলাল

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন- ২৮ অক্টোবরের পরে ২০০৮ সালে বিতর্কিত নির্বাচন করে সংবিধান কাটাছেড়া ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ্ ধ্বংস করে দেশের সামগ্রিক অবস্থা ধ্বংস করা হয়েছে। সেই সংবিধানের দোহাই দিয়ে ‘সংবিধানে নেই’ এমন কথা বলে গণভোটকে অমূল্যায়ন করছে বিএনপি সরকার। ২১২ আসন পেয়ে জনরায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে যা করতে চাচ্ছেন তা এদেশে আর হবে না । মনে রাখবেন সংবিধানে গণঅভ্যুত্থান নেই কিন্তু জনগণ সেটা করে দেখিয়েছে, জনরায়কে অবমূল্যায়ন করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব না।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সকালে বরিশাল মহানগর জামায়াত অফিসে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট হেলাল আরো বলেন, ২৪ এর জুলাই বিপ্লব শুধু বাংলাদেশ না বরং বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিপ্লব। বেগম খালেদা জিয়া জেলখানায় ছিলেন তিনি এই বিপ্লবের মাধ্যমে বের হয়েছেন, তারেক রহমান দেশে এসেছেন। এসব কিছু সম্ভব হয়েছে একমাত্র জুলাই বিপ্লবের কারণে। তিনি বলেন, কারা জনগণের পাশে আছে, কারা লুটপাটমুক্ত থাকছে, কারা মানবিক কাজ করছে সেটা জনগণ জানে, সুতরাং কোন ষড়যন্ত্র করে কেউ পার পাবে না।
বরিশাল মহানগর কোতোয়ালি উত্তর থানা সেক্রেটারি জাবের হাসানের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও শামিম কবির। এছাড়াও উপস্থিত ছিলেন কোতোয়ালি উত্তর থানার নায়েবে আমির অধ্যাপক গোলাম গোফরান, কোতোয়ালি থানার কর্মপরিষদ সদস্য বায়জীদ বোস্তামী, মোকছেদুর রহমান, আব্দুস সাত্তার খান প্রমূখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মহানগর আমির জহির উদ্দিন মু. বাবর বলেন, নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশর জনগণ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করছে এবং দেশ স্বাধীন করছে কিন্তু জনগণ তাদের অধিকার পায়নি সেজন্য জনগণ জুলাইয়ে আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। প্রায় ২ হাজার শহীদ ও প্রায় ৩০ হাজার আহত জুলাই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আপনারা ফাসির আসামি থেকে ক্ষমতাসীন হয়েছেন। সুতরাং জনগনের পালস বুঝতে না পরলে আবার বিপদ হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে না পারলে ইতিহাস কিন্তু ছাড় দিবে না।

আরো পড়ুন

মুলাদীতে নানা আয়োজনে জাতীয় দিবস পালিত

মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি জাতীয় জীবনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *