সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

বরিশাল বিভাগ

বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে

নিজেস্ব প্রতিবেদক: হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইনভিত্তিক করার লক্ষ্যে কর ধার্য ও কর আদায় শাখা এবং অ্যাসেসমেন্ট কার্যালয়ে ল্যাপটপসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রদান করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ০৭ সেপ্টেম্বর রবিবার বেলা ২ টায় নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়। নাগরিক সেবা অধিকতর স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করার অংশ হিসেবেই এ …

আরো পড়ুন

চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এর ‘চোখে’ ধরা পড়ল R15-M, বরিশাল থেকে দুই যুবক গ্রেপ্তার

রিয়াজ ফরাজী: চুরি করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছিল চোরচক্র। কিন্তু শেষ রক্ষা হলো না। মোটরসাইকেলে থাকা GPS ট্র্যাকিং সিস্টেমই শেষ পর্যন্ত তাদের অবস্থান শনাক্ত করে দিল। প্রযুক্তির সহায়তায় ভোলার বোরহানউদ্দিন থেকে চুরি হওয়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের R15-M মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—বোরহানউদ্দিন উপজেলার চরটিটিয়া এলাকার মো. আলমগীরের ছেলে শাকিল হোসেন …

আরো পড়ুন

নেছারাবাদে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ: সংকটে জীববৈচিত্র্য ও মৎস্যজীবীরা

ফরিদ আহমেদ, নেছারাবাদ সংবাদদাতা : ‎পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীসহ এলাকার বিভিন্ন খাল-বিল ও জলাশয় থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে সুস্বাদু দেশীয় প্রজাতির মাছ। এক সময়ের প্রাচুর্যময় নদী-নালার এই অঞ্চলে এখন দেশি মাছের দেখা মেলা দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় হাটবাজারগুলোতে চাষের মাছে সয়লাব, আর আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে দু-একটি প্রজাতির প্রাকৃতিক মাছ। ফলে ঐতিহ্যবাহী মৎস্য শিকারের ওপর নির্ভর করে বেঁচে …

আরো পড়ুন

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’ এর মোড়ক উন্মোচন

মেহেরাব হোসেন রিফাত : দীর্ঘ কয়েকবছর পর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বার্ষিক সাময়িকী অনুরণন এর মোড়ক উন্মোচন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিরতির পর সাময়িকীটি প্রকাশের মধ্য দিয়ে কলেজের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের কেন্দ্রীয় লাইব্রেরির দ্বিতীয় তলায় শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুরণন এর মোড়ক …

আরো পড়ুন

মাদকমুক্ত সমাজ গঠনে কাউখালীতে ৪ গ্রামের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: মুক্তারকাঠি চ্যাম্পিয়ন

এস. এম. ইব্রাহীম, কাউখালী  পিরোজপুরের কাউখালীতে স্থানীয় যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে দিনব্যাপী এক মিনি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাউখালী সদর ইউনিয়নের আয়রন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে সদর ইউনিয়নের ৪টি গ্রাম—জয়কুল, আয়রন, বড় বিড়ালজুরি ও মুক্তারকাঠী অংশ নেয়। দিনভর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিকেলে …

আরো পড়ুন

পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

জাকির ফরাজী, পিরোজপুরঃ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা। ‎ ‎শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, বই ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন প্রকাশনী তুলে …

আরো পড়ুন

কাউখালী থানা পরিদর্শন করলেন ডিআইজি মো: জুলফিক্কার আলী হায়দার

এস. এম. ইব্রাহীম, কাউখালী   বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিক্কার আলী হায়দার ৪ সেপ্টেম্বর ২০২৬ কাউখালী থানা পরিদর্শন করেছেন। ডিআইজি থানায় পৌঁছালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী তাঁকে অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ …

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ তুলে চাকরি ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন মো. সেলিম (৪০)। মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সেলিম উপজেলার দাসের হাট গ্রামের বাসিন্দা আবদুল হাসেমের ছেলে। তিনি দাবি করেন, ১ আগস্ট ২০০২ সালে মনোয়ারা বেগম মহিলা কলেজে এমএলএসএস পদে চাকরিতে যোগদান করেন। …

আরো পড়ুন

হিজলায় সাত মামলার দুর্ধর্ষ আসামি ইয়াসিন গ্রেফতার

হিজলা প্রতিনিধিঃ  বরিশালের হিজলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭টি মামলার আসামি ইয়াসিন মাতুব্বর (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে। গতকাল ৫ সেপ্টেম্বর, শুক্রবার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের একতা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ইয়াসিন মাতুব্বর পেশায় একজন বোট চালক । উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামের অলিউদ্দিন মাতুব্বরের ছেলে । পুলিশ জানায়, দুর্ধর্ষ এই আসামি একতা বাজারে অবস্থান …

আরো পড়ুন

মেহেন্দিগঞ্জে জামায়াতের রুকনদের দিনব্যাপী শিক্ষা শিবির

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন …

আরো পড়ুন