সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

বরিশাল বিভাগ

অবহেলা ও তদারকির অভাবে ধ্বংসের মুখে চাখারের ডাকবাংলো, সংস্কারের দাবি

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া : উনবিংশ শতাব্দীর শেষ ভাগ এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ আমলে তৎকালীন বাকেরগঞ্জ (বর্তমান বরিশাল) জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে চাখার। সেই সময়ে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পর্যটক ও ইংরেজ ম্যাজিস্ট্রেটদের সাময়িক আবাসন ও বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছিল চাখার ডাকবাংলাটি। এটি কেবল একটি ভবন নয়, বরং বাংলার অবিসংবাদিত নেতা শেরেবাংলা …

আরো পড়ুন

একাদশ শ্রেণীর ভর্তিতে বরিশাল বোর্ডের ৯ কলেজ কোন শিক্ষার্থীরা আবেদন করেনি

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের ৯টি কলেজে পর্যাপ্ত আসন থাকলেও কোনো শিক্ষার্থীই সেগুলোতে ভর্তির জন্য আবেদন করেনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশের পর এমন চিত্র দেখা গেছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ওই ৯টি কলেজ কোনো ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর পছন্দের তালিকাতেই ওঠেনি। কলেজগুলো হলো কদভানু মেমোরিয়াল সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কাঠালিয়া সেকেন্ডারি …

আরো পড়ুন

প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে-চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন, “চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক দুর্বলতা ও অনিয়ম এবং বিভিন্ন অনৈসলামিক কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের পরিবর্তে জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে …

আরো পড়ুন

জি.এম মনিরের রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. (জি.এম) মনিরের রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক …

আরো পড়ুন

বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের সহযোগিতায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মো. …

আরো পড়ুন

বরিশাল সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী সরকার কর্তৃক গঠিত কমিটির মাসিক সাধারণ সভা আজ সোমবার বরিশালে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় বরিশাল সিটি করপোরেশনের নগর ভবন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ …

আরো পড়ুন

উজিরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী পরিবহনের চাঁপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ তিন বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায়। মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহতরা হলেন-আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও পাশ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। নিহত তিনজনেই আটিপাড়া …

আরো পড়ুন

বরিশালে মারধর ও লুটপাটের মামলায় অধিকতর তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে দায়ের করা মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ শুনানির দিনে বাদী মো. সোহেল আরমান তদন্ত প্রতিবেদনের বিষয়ে নারাজি দেন। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা শাখাকে (ডিবি) পুনঃতদন্তের …

আরো পড়ুন

বরিশালে ‘মেডিনোভা’ নাম ব্যবহার করে রোগী হয়রানি, থানায় অভিযোগ

খান আব্বাস : বরিশাল নগরীতে সুপরিচিত একটি চিকিৎসা প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ‘বরিশাল মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার’ নামে পরিচালিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রোগীদের বিভ্রান্ত করে চিকিৎসাসেবা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়, অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ভুয়া ভাউচার ব্যবহারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সংঘবদ্ধ দালালচক্রের মাধ্যমে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ওই প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার …

আরো পড়ুন

বরিশালে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩২

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরী ও জেলার আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে মোট ৩ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ২৮ জন এবং আগৈলঝাড়া থানা পুলিশের অভিযানে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। বিএমপি সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় …

আরো পড়ুন