ভূঁইয়া কামাল, মুলাদী।
বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে গত শনিবার অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রের চলমান বই পড়া কর্মসূচীর পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি নির্মুল, বাল্য বিবাহ, ইভটিজিং,
নারী নির্যাতন প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নাজিরপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নিয়ে পাঠাগারের মিলনায়তনে নাজিরপুর
অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রের আয়োজন মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়।
অন্বেষণ গণপাঠাগারের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌসী হক রেবার
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:
গোলাম সরওয়ার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ শাহা,
মুলাদী থানা অফিসার ইনচার্জ এস এম সোহেল রানা, উপজেলা কৃষি
কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো:
জিয়াউল হক, নাজিরপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ শেখর চন্দ্র মিস্ত্রি,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবাইদা আক্তার, উপজেলা
শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
দিপীকা রানী সেন।
বিশেষ অতিথি মো: মনিরুল ইসলাম বলেন, মাদক আজ তরুণ প্রজন্মের
জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। মাদক একটি সমাজ ও রাষ্ট্রবিরোধী
ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্তি,
ইভটিজিং সামাজিক শান্তি ও সমৃদ্ধির অন্তরায়। মানুষ যদি পরিবার থেকেই
সুশিক্ষা অর্জন করতে পারে তবে মাদ্রক সমস্যা অনেকটাই কমে আসবে।
অনুষ্ঠানের সভাপতি ফেরদৌসী হক রেবা বলেন, এ দেশের একটা বড়
জনগোষ্ঠীর ব্যবহার, চিন্তা, বহিঃপ্রকাশ এমনকি পারিবারিক ও সামাজিক
শিক্ষা নারীর প্রতি হয়রানিমূলক। বাংলাদেশের মূল শহর ও জেলা শহরগুলোকে বাদ
দিলে একটা বড় অংশের কিশোরীদের শিক্ষা ও ভবিষ্যৎ অনিরাপদ শুধু ইভটিজিংয়ের
মতো কারণে। যার ফলে বাড়ছে বাল্যবিয়ে। ইভটিজিং থেকে সমাজকে রক্ষা
করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকেও
কার্যকর ভূমিকা রাখতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে
হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।