শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

অন্যান্য

পিরোজপুরের ৩১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মেয়াদোত্তীর্ণ ৩১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সামলাতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা গত ৯ সেপ্টেম্বর এই প্রশাসনিক অনুমোদন দেয়। পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার …

আরো পড়ুন

ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত আমজাদ ভোলা পৌর এলাকার কালিবাড়ি রোড এলাকার মো. ইব্রাহীমের ছেলে এবং সে বিজিবি সদস্য। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরকারি দীঘির পাড় সংলগ্ন মেঘনা নদী থেকে ওই লাশ উদ্ধার …

আরো পড়ুন

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬৯ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী, গত …

আরো পড়ুন

চৌমাথা লেকে ফুটছে পদ্ম, বদলে যাবে রাতের দৃশ্যপট

ফাহিম ফিরোজ : দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যা নামলে বরিশাল নগরীর চৌমাথা লেককে ঘিরে মানুষের আনাগোনা বাড়ে। সেই চেনা লেকটিকেই এবার রাতের জন্য নতুনভাবে সাজানোর প্রস্তুতি চলছে। লেকের চারপাশে ইতোমধ্যে স্থাপন করা হয়েছে পদ্মফুলের আকৃতির দৃষ্টিনন্দন ‘লোটাস লাইট’। বাতিগুলো স্থাপনের পর থেকেই নগরবাসীর কৌতূহল তৈরি হয়েছে—আলো জ্বললে কেমন হবে চৌমাথা লেকের রাতের দৃশ্য? পদ্মফুলের আদলে তৈরি এসব বাতি লেকপাড়ের সৌন্দর্যে যোগ …

আরো পড়ুন

বরিশালে ৩৩ বছরেও হয়নি চিড়িয়াখানা নির্মাণ, বিনোদন সংকটে শিশু-কিশোর

ফাহিম ফিরোজ : বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পেরিয়ে গেলেও বিভাগীয় শহর বরিশালে এখনো গড়ে ওঠেনি কোনো চিড়িয়াখানা। ফলে নগরীর শিশু-কিশোর ও শিক্ষার্থীদের প্রকৃতি ও প্রাণিজগত সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের পাশাপাশি নির্মল বিনোদনেরও তেমন সুযোগ তৈরি হয়নি। নগরীতে কয়েকটি পার্ক ও বিনোদনকেন্দ্র থাকলেও সেখানে প্রাণী ও জীববৈচিত্র্য দেখার সুযোগ নেই। এ অবস্থায় বরিশাল নগরীতে একটি আধুনিক, পরিবেশবান্ধব চিড়িয়াখানা নির্মাণের উদ্যোগ …

আরো পড়ুন

মিলিয়ন ফলোয়ারের মাইলফলকে শিল্পী ওবায়দুল্লাহ তারেক

নিজস্ব প্রতিবেদক : সংগীত, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ তারেক সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিলিয়ন (১০ লাখ) ফলোয়ারের মাইলফলক অর্জন করেছেন। দীর্ঘ সাংস্কৃতিক পথচলায় তাঁর গান, সৃজনশীল কর্মকাণ্ড, সাংস্কৃতিক ভাবনা এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি শ্রোতা ও দর্শকদের মধ্যে একটি স্বতন্ত্র গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখ মানুষের অনুসরণ …

আরো পড়ুন

আমতলীতে লিজের প্রভাবে ঝুঁকিতে সড়ক, সেকান্দারখালী খাল উন্মুক্তের দাবি

মইনুল আবেদিন খান, বরগুনা : বরগুনার আমতলী উপজেলার সেকান্দারখালী খাল লিজ দেওয়ার পর খালসংলগ্ন সড়কটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। খালের পাড় ভেঙে সড়কের বড় একটি অংশে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও বড় বড় গাছ শিকড়সহ ভেঙে খালের মধ্যে পড়ে রয়েছে। ফলে যেকোনো সময় সড়কটি ধসে পড়ে স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা …

আরো পড়ুন

মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়, প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে কথিত ভুয়া কমিটির পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিবাদ করায় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুমনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হাজী মোহাম্মদ মহসিন মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক …

আরো পড়ুন

পোর্ট রোডের রাস্তা দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পীর

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর পোর্ট রোডে বিআইডব্লিউটিএ’র জমি দখল করে স্টল নির্মাণ এবং অবৈধ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাপ্পী। তার দাবি বিআইডব্লিউটিএ’র কাছ থেকে জমি বৈধ উপায়ে লিজ নিয়ে স্টল নির্মাণ করেছেন। দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক জীবনের ভাবমূর্তি ও বিএনপির রাজনৈতিক অবস্থান ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো …

আরো পড়ুন

জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের নির্দেশ বিসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বিভিন্ন এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। রোববার (৬ সেপ্টেম্বর) তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড এলাকার খন্দকার হাবিবুর রহমান লেন এবং ১৭ নম্বর ওয়ার্ডের পেশকার বাড়ী এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিটি প্রশাসক সংশ্লিষ্ট …

আরো পড়ুন