চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে যাতায়াতের অধিকার খর্ব, কেবিন বাণিজ্যে অনিয়ম এবং যাত্রী হয়রানির অভিযোগ তুলে নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঢাকার আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাছেত শামীম স্বাক্ষরিত মো.আরিফুর রহমান জুয়েল বাদী হয়ে কারণ দর্শানোর নোটিশে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ …
আরো পড়ুনভোলা
স্বেচ্ছাসেবক নেতার মুক্তি দাবিতে তজুমদ্দিনে মানববন্ধন
বিশেষ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) আব্দুল গফুরের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলার মুচি বাড়ি কোণায় মানববন্ধনে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা আব্দুল গফুর রাজনৈতিক কারণে একাধিক মামলার …
আরো পড়ুনপাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে বিএনপি নেতার মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, বিচার চায় ভুক্তভোগী পরিবার
রিয়াজ ফরাজী বোরহানউদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে পাওনা টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাইতে গিয়ে মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় দেউলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুর বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাহিদা বেগম ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় তিন বছর আগে বাবু তার ছেলের …
আরো পড়ুনপরীক্ষায় অংশ নিতে না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, সামনে এল আগের বিয়ের তথ্য মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে স্বামীর ঘরে পড়াশোনা ও পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) বিকেল ৫টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার মাতব্বর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রেজবি বেগম একই উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের সালাউদ্দিন মিয়ার মেয়ে এবং …
আরো পড়ুনপবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন ও এমপি এবিএম মোশাররফ
চরফ্যাশন প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দুই সংসদ সদস্য। তাঁরা হলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং ১১৮ ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের তথ্য …
আরো পড়ুনযুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম
বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী সাইদুর রহমান শামীম। কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় নিজ উপজেলা তজুমদ্দিনের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাজী সাইদুর রহমান শামীম …
আরো পড়ুনদক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক, থানায় সোপর্দ
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া বাজার এলাকা থেকে জুয়েল বলি (৪০) নামে এক কথিত মাদককারবারিকে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। পরে তাকে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক জুয়েল বলি চর কচ্ছপিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বলির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে চর …
আরো পড়ুনদৌলতখানে ‘ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র্যালি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি: “নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে …
আরো পড়ুনমনপুরায় মানবপাচারের শিকার প্রবাসীদের আর্তনাদ
মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা : ভোলার মনপুরায় মালদ্বীপে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, নির্যাতন ও মানবপাচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন প্রবাসী। তারা অভিযুক্ত হিসেবে উপজেলার এক ব্যক্তি জাকির ও তার পিতা জাফরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বুধবার মনপুরায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন, মালদ্বীপে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হলেও …
আরো পড়ুনভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ফারহান হাসান : ভোলা শহরের উকিলপাড়া এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তার মিতু (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ভবনটির পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সূত্র। মৃত সুমাইয়া আক্তার মিতু দৌলতখান …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।