মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

একসঙ্গে ৩ তরুণীর সঙ্গে প্রেমের অভিযোগ, প্রকাশ্যে মারধরের শিকার বিএম কলেজ ছাত্র

নিজস্ব প্রতিবেদক : একসঙ্গে তিন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দেওয়া এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও চাওয়ার অভিযোগও করেছেন এক তরুণী।

এ নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কের মুন্সিগ্যারেজ এলাকায় প্রকাশ্যে ওই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের শিকার শিক্ষার্থীর নাম জাবেদ। তিনি বরিশাল বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল সদর উপজেলার টুমচর গ্রামে। বর্তমানে তিনি নগরীর গোরস্থান রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।

অভিযোগকারী এক তরুণী জানান, ২০২০ সালে জাবেদের সঙ্গে তার সম্পর্কের শুরু হয়। সম্পর্ক চলাকালে জাবেদ বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়ার পাশাপাশি মুঠোফোনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে দেওয়ার জন্য চাপ দিতেন বলে অভিযোগ করেন তিনি।

ওই তরুণীর দাবি, জাবেদের পড়াশোনার খরচ, মুঠোফোন কেনা এবং মোটরসাইকেলে জ্বালানি নেওয়াসহ বিভিন্ন খরচও তিনি বহন করেছেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, তার পাশাপাশি আরও কয়েকজন তরুণীর সঙ্গে জাবেদের সম্পর্ক রয়েছে। পরে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হন বলে দাবি করেন তিনি।

এরপর সোমবার সন্ধ্যায় কৌশলে জাবেদকে নগরীর মুন্সিগ্যারেজ এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে একে একে তিন তরুণী উপস্থিত হন। তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জাবেদকে মারধর করা হয়। এ সময় ঘটনাটি দেখতে আশপাশের লোকজন জড়ো হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে যায়। বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

ভাতিজীকে ধর্ষনের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : দশ বছর বয়সের ভাতিজীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে একই বাড়ির চাচাতো চাচা হারুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *