শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

লালমোহনে সাংবাদিকের আকষ্মিক মৃত্যু

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে সাংবাদিক মাকছুদ উল্লাহ মৃত্যু বরণ করেছেন। গত বৃহস্পতিবার দুপুর ২টায়  অসুস্থ হলে হাসপাতালে নেয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাকছুদ উল্লাহ লালমোহন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। স্থানীয় বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। উল্লেখ্য যে, গতকাল শুক্রবার তাঁর ছোট ছেলে আশিকের সৌদি আরব যাওয়ার জন্য ফ্লাইট নির্ধারন করা ছিল। ছেলেকে এগিয়ে দেয়ার জন্য স্বপরিবারে ঢাকায় আসেন। কিন্তু আগের দিন বৃহস্পতিবার দুপুর ২টায় হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেন। শুক্রবার সকালে বাবার লাশ নিয়ে পরিবারের সদস্যরা যখন ভোলার লালমোহনে রওয়ানা দেয়, তখন শোকাহত ছেলে আশিক  জীবিকার জন্য সৌদি এয়ার লাইন্সে পারি জমায় সুদূর মধ্যপ্রাচ্যে।

আরো পড়ুন

কাউখালীর বিশিষ্ট সমাজ সেবক ‘‘আব্দুল লতিফ খসরু‘‘ আর নেই

এস. এম. ইব্রাহীম, কাউখালী: কাউখালীর সর্বজন পরিচিত মুখ,  ২০০৯, ২০১১, ২০১৩ সালে টানা তিন বার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *