রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ঝালকাঠি

রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয় ক্যাম্পাসে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। স্লোগান দিয়ে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টির অভিযোগে ওই শিক্ষার্থীদের শনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। …

আরো পড়ুন

শিক্ষকদের দায়িত্বে ফাঁকি গ্রহণযোগ্য নয়: এমপি জামাল

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। তিনি বলেছেন, দায়িত্বে অবহেলা করে ইসলামি শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় রাজাপুর উপজেলা …

আরো পড়ুন

“জনগণের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিক প্রশাসন”- ডিসি গোলাম রব্বানী”

ফরিদ আহমেদ নেছারাবাদ প্রতিনিধি : জনগণের ভোগান্তি হ্রাস এবং স্থানীয় নানা সমস্যা চিহ্নিত করে তা দ্রুততম সময়ে সমাধানের জন্য প্রশাসন পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ গোলাম রব্বানী। ​তিনি স্পষ্ট জানান, সরকারি দপ্তরগুলোর মূল লক্ষ্যই হলো জনগণের সেবা নিশ্চিত করা। তাই যে কোনো সমস্যা বা অভিযোগ পেলেই প্রশাসনিকভাবে দ্রত পদক্ষেপ গ্রহণ করা …

আরো পড়ুন

নেছারাবাদে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ‎’ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে খুলনা জেলা স্টেডিয়াম থেকে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে …

আরো পড়ুন

রাজাপুরে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মা ইলিশ শিকারের অপরাধে পাঁচ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত …

আরো পড়ুন

রাজাপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজাপুর উপজেলা শ্রীশ্রী হরি সভা কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন ডিআইজি। এ সময় তিনি উপস্থিত …

আরো পড়ুন

কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা

 আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)  সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। এতে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন …

আরো পড়ুন

রাজাপুরে নদীভাঙন ও গ্রামীণ সড়ক পরিদর্শনে এমপি ডা. মাহমুদা আলম মিতু

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুর উপজেলায় নদীভাঙনকবলিত এলাকা, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, বেহাল গ্রামীণ সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা আলম মিতু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক পরিদর্শন করেন তিনি। পরে বিকেল ৪টায় মঠবাড়ী ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন …

আরো পড়ুন

বিএমসি পরিচালিত সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স প্রথম ব্যাচ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : ‘পেশাদার গণমাধ্যম তৈরির অঙ্গীকার’ নিয়ে পথচলা বরিশাল মিডিয়া করপোরেশনের (বিএমসি) সাংবাদিকতা প্রশিক্ষণ প্রথম ব্যাচ সম্পন্ন হয়েছে। শুক্রবার দৈনিক বাংলাদেশ বাণী কার্যালয়ে প্রথম ব্যাচের সমাপনী ক্লাস শেষে কোর্স সফলভাবে সম্পন্নকারীদের হাতে সনদ ও বিভিন্ন মিডিয়ার নিয়োগপত্র তুলে দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ। বরিশাল মিডিয়া করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ …

আরো পড়ুন

নলছিটিতে ইউপি সদস্যের ‘সন্তানসম’ দুই গরু বিষ প্রয়োগে মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে বিষ প্রয়োগে ইউপি সদস্য হাসান বিশ্বাসের দুটি গরু হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে দপদপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কয়া এলাকার বিশ্বাসবাড়ি সংলগ্ন হাসান বিশ্বাসের মাছের ঘেরের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র …

আরো পড়ুন