শনিবার, অক্টোবর ১০, ২০২৬

রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার

বুলবুল আহম্মেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে অপহরণের পর জঙ্গল থেকে মিহির নামে দেড় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে৷ রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার রাস্তা ও খালের পাশের একটি নির্জন জঙ্গলে কান্নারত অবস্থায় ১৬ মাস বয়সী শিশু মো. মিহিরকে উদ্ধার করে স্থানীয়রা। পরে শিশুটিকে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়৷

ওদিকে শিশুটিকে খুজতে থাকে শিশুরটির বাবা মা৷ পরে খুলনা ডুমুরিয়া থানার শরণাপন্ন হলে সেখানে পুলিশের সহযোগিতায় বাচ্চাটি রাজাপুর থানা হেফাজতে আছে বলে জানতে পেয়ে তাৎক্ষণিক শিশুটির পিতা রাজাপুর থানায় চলে আসেন৷ এরপর বাবা মো. মাহাবুর মোল্লা শিশুটিকে শনাক্ত করেন। এর আগে খুলনা ডুমুরিয়া থেকে রোববার সকালে শিশুটি অপহরন করে মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দেন অহরনকারী। এ অভিযোগে খুলনার ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা করে তার পরিবার।

শিশুটির পিতা মাহবুব মোল্লা জানান, তাদের এক আত্মীয় ময়না বেগমের প্রাক্তন স্বামী তোতা মিয়া (৩৫) দুই মাস আগে তাদের মধ্যে তালাকের পর বিষয়টি মেনে নিতে পারেননি। গত দুই সপ্তাহ আগে ময়না বেগমের দ্বিতীয় বিয়ে হয়। পরে রাজাপুরের পুটিখালাখালি গ্রামের মৃত মনুসুর সরদারের ছেলে পূর্ব পরিচিত তোতা মিয়া ধর্মের ভাই ডেকে রাতে আশ্রয় নেয় তার বাতিতে।

সকালে শিশুটিকে নিয়ে দোকানে যাবার কথা বলে অপহরন করে পালিয়ে যায় এবং তিনি শিশুটিকে ফেরত দিতে তিন লাখ টাকা দাবি করেন এবং পুলিশে জানালে হত্যার হুমকি দেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তের অবস্থান শনাক্ত করলে অপহরনকারী শিশুটিকে জঙ্গলে ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো পড়ুন

আরিফুর রহমানের পিতার ইন্তেকাল, দৈনিক বাংলাদেশ বাণীর পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক : দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার কম্পিউটার অপারেটর আরিফুর রহমানের পিতা মো. সেকান্দার আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *