বুধবার, আগস্ট ৫, ২০২৬

কাঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জামালের গণসংযোগ

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি।।

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সাতানি, আকনের হাট ও পঞ্চায়েতের হাট এলাকায় গণসংযোগ করেছেন ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা রফিকুল ইসলাম জামাল।

শনিবার তিনি স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সমস্যা ও চাহিদা শোনেন এবং জনগণের সঙ্গে মিলিত হয়ে এলাকার উন্নয়ন ও সেবা প্রসারে তার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম জামাল বলেন, “জনগণের পাশে থেকে তাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। জনগণের সহায়তা ও অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”

স্থানীয় জনগণ তার গণসংযোগকে ইতিবাচকভাবে গ্রহণ করে, তাদের সমর্থন ও সহযোগিতা ব্যক্ত করেছেন।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *