শুক্রবার, জুন ১৯, ২০২৬

‎অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: গৌরনদী ইউএনও

দ‎সোলায়মান তুহিনগৌরনদী প্রতিনিধি।।

‎​সোমবার (১৩অক্টোবর) বরিশাল জেলার গৌরনদী উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর (সেনা,নৌ ও বিমানবাহিনী) সদস্যদের জন্য একটি নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

‎​নবউদ্বোধিত কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. বখতিয়ার আহমেদ।

‎​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের মেধা ও অভিজ্ঞতাকে সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আপনারা যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের মেধা ও অভিজ্ঞতাকে সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে চাই।”

‎​কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন সাবেক ওয়ারেন্ট অফিসার মো. মনির হোসেন, সাবেক ক্যাপ্টেন মোহাম্মাদ আলী এবং সাবেক নৌবাহিনীর সদস্য মো. হুমায়ূন কবির হিমু।

‎​অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাবেক সেনা সদস্য ও জামায়াত ইসলামীর গৌরনদী পৌর আমির মো. হাফিজুর রহমান।

‎এই কার্যালয়টি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা এবং সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *