শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

দাখিল আলিম ও কামিল মাদরাসার প্রধানদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা

লালমোহন প্রতিনিধি।।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে কয়েকটি রাজনৈতিক দল, যাদের কোনো সমর্থন নেই তারা আতঙ্কিত হয়ে পড়েছে। এরপর থেকে নির্বাচনকে বানচাল করার জন্য নানান ধরনের উদ্ভট দাবি শুরু করেছে তারা। যার একটি পিআর পদ্ধতিতে নির্বাচন।

শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ইসলামিয়া কামিল মাদরাসার মাঠে বিভিন্ন দাখিল ,আলিম ও কামিল মাদরাসার প্রধানদের ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের কষ্ট করে পাঠানো টাকাও বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একমাত্র কাজই হচ্ছে দেশের অর্থ লুটপাট করা, বিদেশে পাচার করা। আওয়ামী লীগের এসব অপকর্মের প্রতিবাদ কেউ যেন করতে না পারে সেজন্য তারা দেশের মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেছে। হত্যা, গুম ও লুণ্ঠনের মাধ্যমে এ দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আওয়ামী লীগ।

লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন পর্যায়ের মাদরাসার প্রিন্সিপাল ও শিক্ষক- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *