শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

কলাপাড়ায় ৫ শতাধিক বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে টিকা প্রদান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় ৫ শতাধিক বেওয়ারিশ কুকুর এবং বিড়ালকে জলাতঙ্গের টিকা প্রদান করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। এমন কার্যক্রমকে স্বাদুবাদ স্থানীয়রা।

বুধবার দিনভর উপজেলা প্রশাসনের সহায়তায় কলাপাড়া পৌর শহর ও কুয়াকাটা সৈকতসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ টিকা প্রদান করেন তারা। এর আগে দুপুরে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এনিমেল লাভারস অফ পটুয়াখালীর টিম লিডার আসাদুল্লাহ হাসান মুসা ও কলাপাড়া-কুয়াকাটা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ সাংবাদিকদের জানান,পর্যায়ক্রমে উপজেলার সকল বেওয়ারিশ প্রানীকে টিকা প্রদান করা হবে।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *