বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

কলাপাড়ায় বসতঘর থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতঘর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত এগারোটার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন আখড়াবাড়ির শান্ত মিয়ার বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য দেড় ফুটের বেশি।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ‘ওই বসতঘরের মানুষজন সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করা হয়েছে।

এটি একটি নির্বিষ সাপ। সাপ দেখে আতঙ্কিত না হয়ে বা হত্যা না করে তাদের সংস্থাকে খবর দেয়ার অনুরোধ জানান তিনি। এছাড়া সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন।’

 

আরো পড়ুন

কলাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অর্থ বিতরণ করলেন এমপি এবিএম মোশাররফ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *