সোমবার, মে ৪, ২০২৬

‎পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে ছাত্রশিবিরের দারসুল কুরআন অনুষ্ঠিত

‎পিরোজপুর প্রতিনিধি
‎নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারাদেশে ঘোষিত সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর শহর শাখার উদ্যোগে শনিবার পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে “দারসুল কুরআন” প্রোগ্রাম।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান। তিনি কুরআনের আলোকে নৈতিক সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “যে জাতি কুরআনের শিক্ষায় আলোকিত হবে, সেই জাতিকে কেউ অন্ধকারে ঠেলে দিতে পারবে না।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সেক্রেটারি মিজানুর রহমান, জেলা দাওয়াহ সম্পাদক রাকিব মাহমুদ, শহর শাখার সভাপতি রফিকুল ইসলাম রাকিব, সেক্রেটারি ইউসুফ আল মুজাহিদ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম।

‎দারসুল কুরআনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন উদ্যোগ তাদের কুরআনের জ্ঞান ও চেতনায় উজ্জীবিত করেছে। তারা নিয়মিতভাবে এই ধরনের ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। ‎অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে এবং তেল সরবরাহের দাবিতে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *