পিরোজপুর প্রতিনিধি
নতুন সরকার গঠনের পর থেকেই পিরোজপুর জেলার সাতটি উপজেলায় বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই ভোটারদের মন জয় করার জন্য গনসংযোগ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
জেলার নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী গুয়ারেখা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য প্রার্থীদের পদচারনায় ইতিমধ্যেই নির্বাচনী উৎসবের আমাজে শুরু হয়েছে। ঐ ইউনিয়নে ৩/৪ জন চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা গেলেও জনপ্রিয়তা আলোচনার শীর্ষে বিএনপি নেতা জাহিদুর রহমান মিঠু। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় ইতোমধ্যে স্থানীয় জনগণ ও ভোটারদের মাঝে আস্তাভাজন হয়ে উঠেছে।
জাহিদুর রহমান মিঠু নেছারাবাদ উপজেলা বিএনপির একজন সক্রিয় নেতা এবং গুয়ারেখা ইউনিয়ন বিএনপির ০১ নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনিতীর হাতে খড়ি ছাত্রজীবনই। গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নেছারাবাদ উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি ব্যাবসায়ী ও সমাজ সেবক হিসাবে এলাকায় পরিচিত মুখ। ছাএ জীবন থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজের সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন। মিঠু শিক্ষা জীবন শেষ করেই সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের কারনে ২০২৩ সালে চাকরি হারাতে হয়। এ সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলা সহ হামলার শিকার হয়েছেন বলে জানা যায়।
রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া জাহিদুর রহমান মিঠুর পিতা মরহুম মাস্টার হাবিবুর রহমান ছিলেন গুয়ারেখা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও দীর্ঘ দিন ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। নেছারাবাদ উপজেলা সহ গুয়ারেখা ইউনিয়ন বিএনপির
রাজনীতিতে তার পরিবারের অবদান রয়েছে।
জাহিদুর রহমান মিঠু জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। তিনি আরও জানান, আমার পিতা দীর্ঘ দিন শিক্ষকতার পাশাপাশি ইউনিয়ন সহ উপজেলা জুড়ে সমাজসেবক হিসেবে মৃত্যুর পূর্ব মুহুর্ত পয়ন্ত জনগণেরর সেবা করে গেছেন। মরহুম পিতার স্বপ্ন ছিল যোগাযোগ বিছিন্ন ও অনুন্নত গুয়ারেখা ইউনিয়নকে শিক্ষাসহ সকল সেক্টরে আধুনিকতার ছোযা লাগাতে। জনগণের সহযোগিতা নিয়ে পিতার অসম্পূর্ণ কাজ কাজ গুলি সম্পূর্ণ করে মডেল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।