শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

বানারীপাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাইদুল ইসলাম শফিক।।

বানারীপাড়ায় মাদক মামলায় ১বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী রুহুল আমিন মীর (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২৭অক্টোবর, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক আলী হাসান ও মো: শাহিনের নেতৃত্বে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুন্দিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।রুহুল আমিন ওই এলাকার ছোবাহান মীরের ছেলে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো।

এ ব্যাপারে অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) শতদল মজুমদার জানান, গ্রেফতারকৃত ১বছরের দন্ডপ্রাপ্ত আসামী রুহুল আমীনকে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *