সোমবার, মে ৪, ২০২৬
Oplus_131072

কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের মহিলা দলের ওয়ার্ড কমিটি গঠন 

কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা ভাবে সভা অনুষ্ঠিত হয়।
কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভাপতি কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নুরুন্নাহার মনু, সাধারণ সম্পাদক শামীম আরা, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

আরো পড়ুন

মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে এবং তেল সরবরাহের দাবিতে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *