শুক্রবার, জুন ১৯, ২০২৬

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ‎মাসুদ সাঈদীর বিবৃতি

পিরোজপুর প্রতিনিধি
‎পিরোজপুরের জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

‎শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, ‎“জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ শুধু একটি স্থাপনায় হামলা নয়—এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ত্যাগের প্রতি এক ধৃষ্টতাপূর্ণ চ্যালেঞ্জ। যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে তারা দেশের শত্রু। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

‎তিনি আরও বলেন, ‎“মুক্তিযোদ্ধাদের ত্যাগের স্মারক এমন স্থাপনায় হামলা জাতীয় মূল্যবোধে আঘাত। পিরোজপুরবাসী এ ধরনের নাশকতা বরদাশত করবে না। প্রশাসনকে কঠোর নজরদারি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে।”
‎‎
‎এদিকে, ঘটনাস্থলে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে—পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

 

আরো পড়ুন

বাকেরগঞ্জ পৌর মেয়র প্রার্থী অধ্যাপক ফিরোজ আলমের গণসংযোগ

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমকে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা মেয়র প্রার্থী হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *