সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

পিরোজপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিরোজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া উপজেলার সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ।

খেলার উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলার নির্বাহী অফিসার রেহেনা আক্তার। জেলা ক্রীড়া অফিসার পিরোজপুর, কৌশিক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল হাওলাদার সহকারী কমিশনার(ভূমি ) ভান্ডারিয়া পিরোজপুর,মোঃ আবুল হাসান উপজেলা সমাজসেবা অফিসার, ভান্ডারিয়া , পিরোজপুর ,অমল চন্দ্র কির্তনীয়া প্রধান শিক্ষক,সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, পিরোজপুর, ভান্ডারিয়া, রাম প্রসাদ পাল, অধ্যক্ষ,খান সাহেব আব্দুল মজিদ কিন্ডার গার্টেন।

প্রতিযোগিতায় মোট ২টী স্কুলের ৮৩ জন ছেলে ও ৩৭ জন মেয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন

পিরোজপুরের ৩১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মেয়াদোত্তীর্ণ ৩১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সামলাতে নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *