সোমবার, আগস্ট ৩, ২০২৬

চরফ্যাশনে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের পর উপজেলা পরিষদ এলাকা থেকে দুলারহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

দুলারহাট থানার ওসি (তদন্ত) মো.ইয়াছিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার মুজিব নগর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারধর এবং চাঁদা দাবীর অভিযোগে দায়েরকৃত মামলার ২নম্বর আসামী সজিব।

বিগত ২৩ নভেম্বর উপজেলার শশীভূষন থানার চরকলমী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে সজিবসহ ৯জনকে আসামী করে দুলারহাট থানায় মামলাটি করে।

আরো পড়ুন

গ্রামেই মিলছে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, দক্ষিণ জয়নগরে ১৫০ রোগীকে ফ্রি চিকিৎসা

মাকছুদুর রহমান পাটোয়ারি, দৌলতখান : গ্রামাঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এখনও অনেক মানুষের নাগালের বাইরে। অর্থনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *