শুক্রবার, জুন ১৯, ২০২৬

মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীতে বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি: আটক ৫

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীতে পাথরবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ জনকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার দুপুরের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

নৌ-পুলিশ জানায়, তেঁতুলিয়া নদী দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি বালু, সিমেন্ট, পাথর ও কয়লা বোঝাই বাল্কহেড বিভিন্ন স্থানে চলাচল করে। এসব বাল্কহেড থেকে তারা প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা নিয়মিত চাঁদা নেন। এমন খবর পেয়ে কালীগঞ্জ স্টেশন এর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

চাঁদা না দিলে তারা ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং বাল্কহেড বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিত। বিশেষ করে, উপজেলার তেঁতুলিয়া, মেঘনা, কালাবদর ও গজারিয়া স্পটগুলোতে তারা নৌকা নিয়ে চাঁদা তুলত।

আটককৃতরা হলেন জাকির হোসেন, রাসেল, আলামিন, হোসেন ও নীরব। আটককৃতদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় বাল্কহেডের লস্কর মো. হৃদয় বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মেহেন্দিগঞ্জ থানা মামলা নম্বর ৭। আটককৃত সবার বাড়ি পার্শ্ববর্তী ভোলা জেলার সদর উপজেলার ২ নম্বর ইলিশা ইউনিয়নের বাসিন্দা।

কালীগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, চাঁদাবাজি করার সময় ৫ জনকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ ৬ হাজার ৯ শত টাকা জব্দ করা হয়। নৌপথকে নিরাপদ করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

 

আরো পড়ুন

হাতেম আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ফজলে রাব্বি,  পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি সৈয়দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *