বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

নলছিটিতে আওয়ামী লীগ সভাপতি আটক

নলছিটি প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটি উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলেন নলছিটি উপজেলার ৪নং রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মাষ্টার।

পুলিশ সূত্রে জানা যায়, তাকে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্তারিত জানায়নি।

এ বিষয়ে নলছিটি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *