শনিবার, আগস্ট ২২, ২০২৬

কুয়াকাটায় দোকানে হামলা,ভাংচুর,আটক ১

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:

পর্যটন সৈকত কুয়াকাটার এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, হুমকির অভিযোগে মোঃ মাকছুদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনা তৈরি হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটার একটি দোকানে মালিকানা দাবি করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বৃহস্পতিবার। এ ঘটনায় দোকান মালিক মনির বাদী হয়ে মহিপুর থানারয় মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, হুমকি ও চুরির অভিযোগ আনা হয়েছে। মহিপুর থানার ওসি মো, মহব্বত খান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে। এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোঃ মাকছুদকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা। জেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো পড়ুন

‎বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেপ্তার

জাকির ফরাজীঃ বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকায় ১০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *